ডাকছে কংগ্রেস
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসের অন্তর্দ্বন্দ্বের ফায়দা নিতে মাঠে নেমেছে কংগ্রেস। দলটির নেতারা তৃণমূলের বিদ্রোহী সাংসদ ও নেতাদের কংগ্রেসে ফিরে আসার আহ্বান জানিয়েছেন। তৃণমূল নেতাদের প্রথম ‘ঘরে ফেরার’ আহ্বান জানান কংগ্রেস নেতা ও কেন্দ্রীয় রেল প্রতিমন্ত্রী অধীর চৌধুরী। এরপর গত বৃহস্পতিবার কলকাতায় এসে এ ডাক দিয়েছেন কংগ্রেসের নেতা শাকিল আহমেদ। তিনি এক জনসভায় বলেন, তৃণমূল থেকে যাঁরাই আসবেন, তাঁদের কংগ্রেসে স্বাগত। শাকিল আহমেদ জানিয়ে দেন, আগামী লোকসভা নির্বাচনে তৃণমূলের সঙ্গে তাঁদের কোনো জোট হবে না। কংগ্রেস পশ্চিমবঙ্গের সব আসনে প্রার্থী দেবে। কলকাতা প্রতিনিধি।