ডাকযোগে পাঠানো বাক্সে কাটা হাত-পা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কানাডায় ডাকযোগে দুটি প্যাকেটে পাঠানো মানবদেহের অঙ্গ-প্রত্যঙ্গ উদ্ধার করা হয়েছে। এ ছাড়া একটি হাত-পা ও মাথাবিহীন মৃতদেহ উদ্ধার করা হয়েছে, যা দৃশ্যত একই ব্যক্তির। এ রোমহর্ষক কাজের সঙ্গে জড়িত সন্দেহে এক ব্যক্তিকে খুঁজছে মন্ট্রিল পুলিশ।কানাডার প্রচার মাধ্যম জানায়, মানুষের একটি পা ভরা একটি প্যাকেট গত মঙ্গলবার প্রধানমন্ত্রী স্টিফেন হারপারের নেতৃত্বাধীন কনজারভেটিভ পার্টির সদর দপ্তরে পাঠানো হয়। ওই রাতেই একটি হাত ভরা আরেকটি প্যাকেট উদ্ধার করে পুলিশ। এ প্যাকেটটির গায়ে লিবার্টি পার্টির অটোয়ার ঠিকানা লেখা ছিল। মন্ট্রিল পুলিশ ধারণা করছে, পৃথক প্যাকেটে পাওয়া এসব অঙ্গ-প্রত্যঙ্গ একই ব্যক্তির। প্যাকেট দুটি অটোয়া থেকে পোস্ট করা হয়েছিল।এক বিবৃতিতে মন্ট্রিল পুলিশ জানিয়েছে, তদন্তের সূত্র ধরে তারা নগরের একটি ফ্ল্যাট বাড়িতে পৌঁছে। সেখানে আবর্জনার মধ্য থেকে বাক্সে ভরা হাত-পা ও মাথাবিহীন একটি দেহ উদ্ধার করে। বিবিসি।