প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপের একটি জঙ্গলে বাঘের আক্রমণ থেকে বাঁচতে গাছে উঠে ফেঁসে গেছেন পাঁচ লোক। গাছের নিচেই দুটি বাঘ অবস্থান নেওয়ায় চার দিন ধরে তাঁরা আটকা পড়ে আছেন। একজন স্থানীয় পুলিশ কর্মকর্তা জানান, গত বৃহস্পতিবার ধূপকাঠি সংগ্রহ করতে গিয়ে ছয় ব্যক্তি জঙ্গলে যান। অসাবধানতাবশত জঙ্গলে একটি বাঘের বাচ্চাকে মেরে ফেললে তাৎক্ষণিকভাবে বাঘ ছয় ব্যক্তির একজনকে হত্যা করে। তাঁদের উদ্ধারের জন্য ৩০ জন পুলিশ ও সেনা ঘটনাস্থলের উদ্দেশে রওনা দিয়েছেন। এএফপি।