ডায়রিয়ায় শিশুমৃত্যু কমেছে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিশ্বজুড়ে ২০০৫ থেকে ২০১৫ সালের মধ্যে ডায়রিয়ায় শিশুমৃত্যুর হার এক-তৃতীয়াংশ কমে গেছে। চিকিৎসা সাময়িকী ল্যানসেট এ-সংক্রান্ত একটি গবেষণা প্রতিবেদন প্রকাশ করেছে। প্রতিবেদনে বলা হয়, বিশুদ্ধ পানির সুব্যবস্থা এবং স্যানিটেশনব্যবস্থায় উন্নয়ন এ ক্ষেত্রে মূল ভূমিকা পালন করেছে। সেই সঙ্গে ডায়রিয়ার টিকাও ইতিবাচক প্রভাব ফেলেছে। যদিও এখনো বিশ্বজুড়ে শিশুমৃত্যুর চতুর্থ বৃহত্তম কারণ ডায়রিয়া। এ রোগে আক্রান্ত হয়ে সারা বিশ্বে পাঁচ বছরের কম বয়সী প্রায় পাঁচ লাখ শিশু মারা যায়। ডায়রিয়ার কারণে দুর্বল হয়ে পড়া শিশুদের নিউমোনিয়া ও হামে আক্রান্ত হয়ে মৃত্যুর ঘটনাও ঘটে।