ডিইউপির সঙ্গে বৈঠক থেরেসা মের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
থেরেসা মে
থেরেসা মে

যুক্তরাজ্যে থেরেসা মের সংখ্যালঘু সরকারকে সমর্থন দেওয়া নিয়ে তাঁর সঙ্গে ডেমোক্রেটিক ইউনিয়নিস্ট পার্টির (ডিইউপি) আলোচনা গতকাল মঙ্গলবারও চলে। থেরেসা মের সঙ্গে আলোচনা করতে গতকাল স্থানীয় সময় দুপুরে দশ ডাউনিং স্ট্রিটে পৌঁছান ডিইউপি নেতা।
ডিইউপি নেতা আরলিন ফস্টার ও পার্লামেন্টারি দলের নেতা নাইজেল ডডসের সঙ্গে সম্ভাব্য চুক্তির শর্তগুলো নিয়ে আলোচনায় বসেন থেরেসা মে। তিনি ইতিমধ্যে বলেছেন, তাঁরা ডিইউপির সমর্থন পেতে নিজেদের মূল নীতি ত্যাগ করবেন না। অন্যদিকে আরলিন ফস্টার বলেন, তাঁর দল জাতীয় স্বার্থ দেখছে।
নির্বাচনের পর গতকাল ওয়েস্ট মিনিস্টারে ফিরে আসতে থাকেন এমপিরা। বিকেলেই পার্লামেন্টের নিম্নকক্ষ হাউস অব কমন্সে নতুন স্পিকার নির্বাচন এবং উচ্চকক্ষ লর্ডসে শপথ অনুষ্ঠানের কথা ছিল। গতকালই পরে প্রধানমন্ত্রী থেরেসা মে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁর সঙ্গে আলোচনা নির্ধারিত রয়েছে। তাঁদের আলাপে অনলাইন মৌলবাদ ও সন্ত্রাসবাদ মোকাবিলাসহ বিভিন্ন বিষয় গুরুত্ব পাবে বলে জানা গেছে।
মধ্যবর্তী নির্বাচনে থেরেসা মের দল সরকার গঠনের জন্য প্রয়োজনের চেয়ে আট আসন কম পাওয়ায় মাত্র ১০ আসন জেতা উত্তর আয়ারল্যান্ডের রক্ষণশীল দল ডিইউপির সঙ্গে সমঝোতা করে সরকার গঠনের ঘোষণা দেয়।