ডিপ পারপল ব্যান্ডের জন লর্ড আর নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাজ্যের ডিপ পারপল রক ব্যান্ডদলের সাবেক কিবোর্ড বাদক জন লর্ড গত সোমবার লন্ডনের একটি ক্লিনিকে মারা গেছেন। তাঁর বয়স হয়েছিল ৭১। গত আগস্ট থেকে ক্যানসারের চিকিৎসা নিচ্ছিলেন তিনি।ডিপ পারপল ব্যান্ডদলের সহ-প্রতিষ্ঠাতা জন লর্ড। ১৯৬৮ সালে এই ব্যান্ডদলটি প্রতিষ্ঠা করা হয়। এক বিবৃতিতে বলা হয়েছে, জন লর্ড অন্ধকার থেকে আলোয় চলে গেছেন। লর্ড শুধু কিবোর্ড বাজাতেন এমন নয়, পিয়ানোতেও ছিলেন সিদ্ধহস্ত। তিনি স্মোক অন দ্য ওয়াটারের মতো অনেক জনপ্রিয় গানের সহ-স্রষ্ট্রা। লর্ড ধ্রুপদি, ব্লুজ ও জ্যাজ সংগীত দ্বারা অনুপ্রাণিত ছিলেন। তবে রক সংগীতেই মনপ্রাণ উজাড় করে দেন। লর্ডের মৃত্যুতে জো সাত্রিয়ানি, আইরন মেইডেন ও অ্যানথ্রাক্সের মতো খ্যাতিমান সংগীতশিল্পী শোকবার্তা পাঠিয়েছেন। জন লর্ডের জন্ম ১৯৪১ সালের ৯ জুন, যুক্তরাজ্যের লেইচেস্টার শহরে। বিবিসি।