ডিম ছাড়া মুরগির বাচ্চা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শ্রীলঙ্কার এক মুরগি ডিম না পেড়ে সরাসরি বাচ্চার জন্ম দিয়েছে। বাচ্চাটি বাঁচলেও প্রাণগেছেবেচারি মুরগির।শ্রীলঙ্কার উভা প্রদেশের বাদুল্লা জেলার ওয়েলিমাদা এলাকায়ঘটেছে এ ঘটনা। মুরগিটি পরিপূর্ণএবংসুস্থ-সবলবাচ্চার জন্ম দিয়েছেবলে জানানো হয়। সাধারণত মুরগি ডিম পাড়ার পর ২১ দিন পর্যন্ত ‘তা’ দিয়ে বা ইনকিউবেটরে রেখেবাচ্চা ফুটাতে হয়। কিন্তু এ ক্ষেত্রে ডিমটি ২১ দিন মুরগির পেটের ভেতরের উষ্ণতায় থেকেই বাচ্চা ফুটেছে।এর আগে কখনোই এমন ঘটনা দেখেননি বলেজানিয়েছেন ওয়েলিমাদার পশুপাখিবিষয়ক প্রধান সরকারি কর্মকর্তা পিআর ইয়াপা। তিনি মুরগির দেহাবশেষ পরীক্ষা করে দেখেন, ডিমটি পরিপক্ব হয়েবাচ্চা ফোটা পর্যন্ত মুরগির পেটের ভেতরেই ছিল। এতে পেটে জখম হয়েমুরগিটি মারা গেছে। বিবিসি।