ডিলানের গিটার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
খ্যাতিমান মার্কিন সংগীতশিল্পী বব ডিলানের একটি গিটার নিলামে তোলা হচ্ছে। যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে আগামী ৬ ডিসেম্বর অনুষ্ঠেয় নিলামে গিটারটির সম্ভাব্য দাম ধরা হয়েছে পাঁচ লাখ ডলার। ফেন্ডার স্ট্র্যাটোকাস্টার মডেলের বৈদ্যুতিক গিটারটি ১৯৬৪ সালে তৈরি করা হয়। পরের বছর নিউপোর্ট ফোক ফেস্টিভ্যালে ওই গিটার বাজিয়ে তিনটি গান গেয়েছিলেন ডিলান। তখন তিনি ২৪ বছরের টগবগে যুবক। নিউপোর্ট ফোক ফেস্টিভ্যাল মার্কিন সংগীতজগতের ইতিহাসে একটি উল্লেখযোগ্য অনুষ্ঠান হিসেবে বিবেচিত। নিলাম পরিচালনা করবে শীর্ষ নিলামঘর ক্রিস্টিজ। এএফপি।