ডেইলি শপিংয়ের আউটলেট রাজধানীতে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চেইনশপ ‘ডেইলি শপিং’-এর দুটি আউটলেট রাজধানীর শেওড়াপাড়ায় বেগম রোকেয়া সরণিতে এবং মিরপুরের পল্লবীতে উদ্বোধন করা হয়েছে। প্রাণ-আরএফএল গ্রুপের চেয়ারম্যান মাহ্‌তাবউদ্দিন আহ্‌মেদ সম্প্রতি এ আউটলেট দুটির উদ্বোধন করেন। প্রাণের বিজনেস ডেভেলপমেন্ট অ্যান্ড ট্রেড মার্কেটিং চিফ খান সালেহ মাহমুদসহ স্থানীয় ব্যবসায়ী এবং গণ্যমান্য ব্যক্তিরা এ সময় উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।