ডেঙ্গুর ওষুধ তৈরির আশা
ব্যাকটেরিয়া সংক্রমণ রোধের জন্য তৈরি ওষুধ বিশেষভাবে প্রয়োগ করে মশাবাহিত ভাইরাস ডেঙ্গুর চিকিৎসা করা যেতে পারে। অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ড বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক এ কথা জানিয়েছেন।
ডেঙ্গু ভাইরাসের সংক্রমণ এবং ব্যাকটেরিয়াজনিত সংক্রমণে মানবদেহে যেসব প্রতিক্রিয়া হয়, সেগুলোর মধ্যে বেশ কিছু মিল খুঁজে পেয়েছেন অস্ট্রেলীয় ওই বিজ্ঞানীরা। ব্যাকটেরিয়া সংক্রমণের ওষুধ ইতিমধ্যে প্রচলিত রয়েছে। সেগুলো ডেঙ্গু জ্বরের পরীক্ষামূলক চিকিৎসায় এক বছরের মধ্যেই প্রয়োগ করা সম্ভব। তাঁদের গবেষণা প্রতিবেদনটি সায়েন্স ট্রানজিশনাল মেডিসিন সাময়িকীতে প্রকাশিত হয়েছে।
কুইন্সল্যান্ড বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক পল ইয়ং বলেন, ডেঙ্গু ভাইরাসের এনএসওয়ান প্রোটিন মানবদেহে একটি বিষাক্ত উপাদান হিসেবে কাজ করে। ব্যাকটেরিয়ার কোষপ্রাচীরও ঠিক একই প্রক্রিয়ায় সংক্রামিত হয়। আইএএনএস।