ডেট্রয়েটে গুলি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের ডেট্রয়েট শহরে এক বন্দুকধারীর গুলিতে দুই ব্যক্তি নিহত ও সাতজন আহত হয়েছেন। গত বুধবার সন্ধ্যা সোয়া ছয়টার দিকে শহরের একটি ব্যস্ত এলাকায় একটি স্যালনের বাইরে এ ঘটনা ঘটে। ডেট্রয়েটের পুলিশপ্রধান জেমস ক্রেইগ বলেন, যে স্যালনের সামনে গুলির ঘটনা ঘটেছে, সেখানে জুয়ার আসর বসে। তবে গুলির ঘটনায় কে বা কারা জড়িত, তা এখনই বলা যাবে না। পুলিশ অন্তত একজন বন্দুকধারীকে খুঁজছে। রয়টার্স।