ডেট্রয়েটকে দেউলিয়া ঘোষণার দাবি তুলে নেওয়ার নির্দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের ডেট্রয়েট নগরকে দেউলিয়া ঘোষণার আবেদন প্রত্যাহার করে নেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত। মোটরগাড়ি উৎপাদনের জন্য বিখ্যাত এ নগরের দেনার পরিমাণ এক হাজার ৮০০ কোটি মার্কিন ডলার ছাড়িয়ে গেলে গত বৃহস্পতিবার দেউলিয়াত্বের আবেদন করা হয়। সংশ্লিষ্ট আদালতের বিচারক রোজমেরি অ্যাকুইলিনা বলেন, ডেট্রয়েটের এই আবেদন আইন ও সংবিধানের পরিপন্থী। কারণ, এটি পেনশন সুবিধার জন্য হুমকিস্বরূপ। মিশিগানের প্রধান সরকারি আইনজীবী (অ্যাটর্নি জেনারেল) বিল শুয়েট তাৎক্ষণিকভাবে ওই নির্দেশের বিরুদ্ধে আপিল করেছেন। যুক্তরাষ্ট্রের ইতিহাসে দেউলিয়াত্বের জন্য আবেদন করেছে এমন নগরগুলোর মধ্যে ডেট্রয়েটই সবচেয়ে বড়। ঋণসংকটে জর্জরিত এ নগরের নাগরিক পরিষেবা কার্যক্রম প্রায় বন্ধ হতে চলেছে। বিবিসি।