ডেনিশ পত্রিকার কার্যালয়ে হত্যার পরিকল্পনা, চার ব্যক্তি দোষী সাব্যস্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ডেনমার্কের একটি পত্রিকার কার্যালয়ের অসংখ্য মানুষকে হত্যার ষড়যন্ত্রের ঘটনায় চার ব্যক্তিকে দোষী সাব্যস্ত করেছেন দেশটির একটি আদালত। পত্রিকাটিতে ২০০৫ সালে হজরত মুহাম্মদ (সা.)-এর ব্যঙ্গচিত্র প্রকাশের পর তাঁরা প্রতিশোধ নিতে ওই হত্যার ষড়যন্ত্র করেছিলেন।ডেনমার্ক ও সুইডেনের পুলিশ যৌথভাবে অভিযান চালিয়ে ওই চার ব্যক্তিকে ২০১০ সালে গ্রেপ্তার করে। তাঁরা আদালতে হত্যা পরিকল্পনার সঙ্গে জড়িত থাকার কথা অস্বীকার করেন। তবে তাঁদের মধ্যে একজন অবৈধ অস্ত্র রাখার দায় স্বীকার করেন।আদালতের কর্মকর্তারা জানান, ওই চারজনের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনার যে প্রধান অভিযোগ ছিল, সেই অভিযোগে তাঁদের দোষী সাব্যস্ত করা হয়েছে। তবে অন্য দুটি অভিযোগ থেকে তাঁদের অব্যাহতি দেওয়া হয়েছে।বিচারক ক্যাটরিন এরিকসেন আদালতকে বলেন, পরিকল্পিত ওই হামলার লক্ষ্যবস্তু ছিল জিল্যান্ডস-পোস্টেন সংবাদপত্র, যেটি সাত বছর আগে ওই ব্যঙ্গচিত্রগুলো প্রথম ছেপেছিল। অভিযুক্ত ব্যক্তিদের লক্ষ্য ছিল, সেখানে যতটা সম্ভব বেশি সংখ্যায় মানুষ হত্যা করা। রয়টার্স।