ডেনিশ সাহিত্য পুরস্কার পেলেন রাউলিং

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হ্যারি পটার চরিত্রের স্রষ্টা জনপ্রিয় ব্রিটিশ লেখক জে কে রাউলিং গতকাল মঙ্গলবার ডেনমার্কের একটি সাহিত্য পুরস্কার গ্রহণ করেছেন। প্রখ্যাত ডেনিশ লেখক হ্যান্স ক্রিশ্চিয়ান অ্যান্ডারসেনের নামে ওই পুরস্কারের নামকরণ করা হয়েছে। অ্যান্ডারসেনের জন্মস্থান ডেনমার্কের ওডেনসে শহরে এই পুরস্কার প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়।অ্যান্ডারসেনের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুরস্কার গ্রহণ অনুষ্ঠানে রাউলিং বলেন, তিনি কালোত্তীর্ণ কিছু চরিত্র সৃষ্টি করেছিলেন। অ্যান্ডারসেন জানতেন শিশুদের জন্য কীভাবে লিখতে হয়। তাঁর সৃষ্টি করা আগলি ডাকলিং, লিটল মারমেইড, দ্য স্নো কুইন ও দ্য নেকেড এমপেরোর আজও শিশুদের কাছে সমাদৃত।পুরস্কার হিসেবে রাউলিংয়ের হাতে পাঁচ লাখ ক্রোনারের (৯৩ হাজার ডলার) চেক ও ‘আগলি ডাকলিং’-এর একটি ব্রোঞ্জ প্রতিকৃতি তুলে দেওয়া হয়। অ্যান্ডারসেনের মতো করে যাঁরা লিখছেন, তাঁদের সম্মানিত করতেই এই ‘হ্যান্স ক্রিশ্চিয়ান অ্যান্ডারসেন পদক’ চালু করা হয়েছে। প্রথম এই পুরস্কার রাউলিংকে দেওয়া হলো।এ ছাড়া অ্যান্ডারসেনের নামে ১৯৫৬ থেকে চালু করা আরেকটি পুরস্কার দেওয়া হয়েছে আরেকজন শিশু সাহিত্যিককে। ওই পুরস্কারটির নাম ‘হ্যান্স ক্রিশ্চিয়ান অ্যান্ডারসেন অ্যাওয়ার্ড’। গার্ডিয়ান অনলাইন।