প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মাদক কেলেঙ্কারির ভিডিও চিত্র ফাঁস হওয়ার প্রেক্ষাপটে পদত্যাগ করেছেন ব্রিটিশ পার্লামেন্টের উচ্চকক্ষ হাউস অব লর্ডসের ডেপুটি স্পিকার লর্ড সিউল। গত রোববার ব্রিটেনের দ্য সান ট্যাবলয়েড পত্রিকায় প্রকাশিত ভিডিও চিত্রের একটি অংশে লর্ড সিউলকে কোকেন সেবন করতে দেখা যায়। এরপরই প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন বলেছিলেন, লর্ড সিউলের উচিত হাউস অব লর্ডস থেকে পদত্যাগ করা বা তা না হলে তাঁকে বহিষ্কার করা উচিত। হাউস অব লর্ডসের স্পিকার ব্যারোনেস ডি’সুজা বলেছেন, এ ঘটনার পর পার্লামেন্টের সংসদীয় আচরণ কমিটির সভাপতির পদ থেকেও সরে দাঁড়িয়েছেন সিউল।
দ্য টেলিগ্রাফ