প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সমকামীদের অধিকারের প্রতি যেসব দেশ সম্মান দেখায় না, সেসব দেশকে সাহায্য না করার পরিকল্পনা করছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন। এ কারণে জিম্বাবুয়ের প্রেসিডেন্ট রবার্ট মুগাবে ক্যামেরনকে ‘শয়তান’ বলে উল্লেখ করেছেন।জিম্বাবুয়ের রাষ্ট্রীয় দৈনিক হেরাল্ড গতকাল বৃহস্পতিবার বলেছে, হারারে থেকে ৩০০ কিলোমিটার দক্ষিণে শুরুগি শহরে গত বুধবার দেওয়া এক বক্তব্যে মুগাবে এ কথা বলেন।জিম্বাবুয়ের প্রেসিডেন্ট বলেন, ‘ক্যামেরনের মতো একজন প্রধানমন্ত্রী যখন বলেন যুক্তরাজ্য থেকে সাহায্য পেতে হলে সমকামিতার বৈধতা দিতে হবে, তখন তা নিকৃষ্ট শয়তানি ছাড়া আর কিছুই নয়।’ তিনি বলেন, ‘এই শয়তানি পরামর্শ নিয়ে আমাদের জনগণের কাছে আসাটা বোকামিই বটে।’ এএফপি।