ডেভির স্বীকারোক্তিতে ভারতে তোলপাড়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পশ্চিমবঙ্গের বাম সরকারকে ক্ষমতাচ্যুত করতে পুরুলিয়ার গ্রামে পরিকল্পিতভাবে অস্ত্র ফেলা হয়েছিল—আসামি পিটার ডেভির এই স্বীকারোক্তিতে ভারতের রাজনৈতিক অঙ্গনে তোলপাড় শুরু হয়েছে। গত বৃহস্পতিবার ভারতের একটি বেসরকারি টিভি চ্যানেলে পুরুলিয়ায় অস্ত্র ফেলাবিষয়ক মামলার আসামি ডেভি এই স্বীকারোক্তি দেন। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য এ ঘটনার বিচার বিভাগীয় তদন্ত দাবি করেছেন।কিম ডেভি ডেনমার্কের নাগরিক। রাজধানী কোপেনহেগেন থেকে ভারতীয় টিভি চ্যানেলকে তিনি এই সাক্ষাৎকার দেন। তিনি বলেন, পশ্চিমবঙ্গের কমিউনিস্ট সরকারকে ক্ষমতাচ্যুত করতেই পুরুলিয়ার গ্রামে অস্ত্র ফেলা হয়। লক্ষ্য ছিল, এতে রাজ্যে অস্থিতিশীলতা সৃষ্টি হবে। এর জের ধরে রাষ্ট্রপতির শাসন জারির মাধ্যমে বামফ্রন্ট সরকারকে উচ্ছেদ করা যাবে। এই সাক্ষাৎকার টিভিতে প্রচারিত হওয়ার পর ভারতের বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। বামফ্রন্টের চেয়ারম্যান বিমান বসু, মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যসহ দলের কেন্দ্রীয় নেতারা প্রতিবাদে সোচ্চার হন। তাঁরা বলেন, এবার প্রমাণ হয়ে গেল, পশ্চিমবঙ্গের বামফ্রন্ট সরকারকে ক্ষমতাচ্যুত করতে অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক ষড়যন্ত্রের জাল কত দূর বিস্তৃত।