ডেম্পসি মার্কিন জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যান মনোনীত
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা দেশটির জয়েন্ট চিফস অব স্টাফের নতুন চেয়ারম্যান হিসেবে জেনারেল মার্টিন ডেম্পসির নাম ঘোষণা করেছেন। গত সোমবার হোয়াইট হাউস থেকে তিনি এ ঘোষণা দেন। তবে সিনেট অনুমোদনের পরই প্রেসিডেন্ট ওবামার মনোনয়ন কার্যকর হবে।আগামী ৩০ সেপ্টেম্বর মার্কিন জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যানের পদ থেকে জেনারেল মাইক মুলেনের অবসরে যাওয়ার কথা রয়েছে। তারই স্থলাভিষিক্ত হবেন জেনারেল ডেম্পসি। টানা চার বছর দায়িত্ব পালনের পর জেনারেল মুলেন অবসরে যাচ্ছেন।প্রেসিডেন্ট ওবামা জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যান হিসেবে জেনারেল ডেম্পসির পাশাপাশি নতুন সেনাপ্রধান হিসেবে জেনারেল রে অডিয়ার্নোর নাম ঘোষণা করেন। তিনি জেনারেল ডেম্পসির উত্তরসূরি হবেন। তা ছাড়া জয়েন্ট চিফস অব স্টাফের নতুন ভাইস চেয়ারম্যান হিসেবে অ্যাডমিরাল জেমস সানডে উইনিফেল্ডের নামও ঘোষণা করা হয়। বিবিসি, এএফপি।