ডোনা সামার আর নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্রের প্রখ্যাত সংগীতশিল্পী ডোনা সামার আর নেই। গতকাল বৃহস্পতিবার ফ্লোরিডায় ৬৩ বছর বয়সে তিনি মারা গেছেন। ডোনা ফুসফুসের ক্যানসারে ভুগছিলেন।‘কুইন অব ডিসকো’ নামে পরিচিত এই শিল্পী গত শতকের সত্তর ও আশির দশকে বহু হিট গান উপহার দিয়েছেন। তাঁর উল্লেখযোগ্য গানগুলোর মধ্যে রয়েছে ‘আই ফিল লাভ’, ‘লাভ টু লাভ ইউ বেবি’ ও ‘শি ওয়ার্কস হার্ড ফর দ্য মানি’। এএফপি।