ডোবা ফেরি সিওল তোলার চেষ্টা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

তিন বছর আগে অনেক শিশুসহ ৪৭৬ জন আরোহী নিয়ে ডুবে যাওয়া দক্ষিণ কোরিয়ার সিওল ফেরি সাগরতল থেকে উদ্ধারের চেষ্টা করা হচ্ছে। উদ্ধারকারীরা গতকাল বুধবার পরীক্ষামূলকভাবে প্রথম চেষ্টা চালিয়েছেন।
দক্ষিণ কোরিয়ার দক্ষিণ-পশ্চিম উপকূলের কাছে ২০১৪ সালের ১৬ এপ্রিল ফেরিটি ডুবে যায়। এ ঘটনায় অন্তত ৩০৪ জন নিহত হয়, যার মধ্যে ২৫০ জনই ছিল শিক্ষার্থী। এ ঘটনায় নিখোঁজ রয়েছে ৯ জন। দক্ষিণ কোরিয়ার সমুদ্রবিষয়ক মন্ত্রণালয় ফেরিটি উদ্ধারে একটি পরিকল্পনা প্রকাশ করেছে।
পরিকল্পনা অনুযায়ী, ফেরিটি সমুদ্রের যেখানে ডুবে রয়েছে, সেই স্থান বরাবর ওপরে সমুদ্রপৃষ্ঠে দুই পাশে দুটি বার্জ অবস্থান নেয় গতকাল। চীনা একটি উদ্ধার কার্যক্রম প্রতিষ্ঠানের নেতৃত্বে ফেরিটির ভেতর বাতাসভর্তি ব্যাগও প্রবেশ করানো হয়। এরপর ইস্পাতের কেব্লযুক্ত বিমের মাধ্যমে ফেরিটি কিছুটা ওপরে তুলে আনা হবে। এরপর তাকে একটি আধা নিমজ্জিত বার্জে রাখা হবে। বার্জটি আবার ভেসে ফেরি নিয়ে বন্দরে ফিরবে।