ডোম নয়, মর্গ অ্যাটেনডেন্ট
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ডোম কথাটি এখন আর ভালো শোনাচ্ছে না। ময়নাতদন্ত, লাশ বহন আর সত্কারের কাজে সাধারণত ব্যবহার করা হয় ডোমদের। যুগ যুগ ধরে এই ডোম কথাটি প্রচলন হয়ে এলেও এবার এটি পরিবর্তন করে মর্গ অ্যাটেনডেন্ট রাখার সিদ্ধান্ত নিয়েছে পশ্চিমবঙ্গের স্বাস্থ্য দপ্তর।
এখন ডোমদের সরকারিভাবে ময়নাতদন্তের প্রশিক্ষণ দেওয়ার পর তাদের নতুন নাম দেওয়া হবে মর্গ অ্যাটেনডেন্ট বা প্রসেকটর।
এর আগে পশ্চিমবঙ্গে কারাগারের নামও বদলে রাখা হয় সংশোধনাগার।