ড্রোনে পিৎজা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের মুম্বাইয়ে ড্রোনের মাধ্যমে পিৎজা সরবরাহের পরিকল্পনা করছে একটি রেস্তোরাঁ৷ এ লক্ষ্যে ফ্রানসেসকো পিৎজারিয়া নামের একটি প্রতিষ্ঠান ইতিমধ্যেই পরীক্ষাও চালিয়েছে৷ ফ্রানসেসকো পিৎজার প্রধান ব্যবস্থাপক মিখেল রজনী বলেন, গত ১১ মে দেড় কিলোমিটার দূরের এক গ্রাহকের কাছে পরীক্ষামূলকভাবে পিৎজা সরবরাহ করা হয়৷ এ কাজে চারটি পাখার এক ড্রোন ব্যবহার করা হয়৷ রজনী বলেন, বর্তমানে তাঁদের ড্রোনের ক্ষমতা মাত্র কয়েক কেজি৷ তিনি আশা করছেন, কয়েক বছরের মধ্যেই এটি আট কেজি পর্যন্ত বহনের ক্ষমতা লাভ করবে৷ এসব ড্রোন তৈরিতে খরচ পড়বে প্রায় দুই হাজার মার্কিন ডলার৷ এনডিটিভি৷