প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্রেফ অনুমোদনহীন এক ড্রোনের কারণে দেড় ঘণ্টা উড়োজাহাজ ওঠা-নামা বন্ধ রইল দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরে। গত শনিবার সন্ধ্যারাতে এ বিপত্তি ঘটে। সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) দুবাই বিমানবন্দর বিশ্বের সবচেয়ে ব্যস্ত কয়েকটির একটি। সেখানে পাঁচ মাসেরও কম সময়ে তৃতীয়বার এমন ঘটল। বেসামরিক বিমান পরিচালনা কর্তৃপক্ষ জানায়, দুবাই থেকে প্রায় ১৫ কিলোমিটার দূরে শারজাহ বিমানবন্দরেও দৃশ্যত ওই ড্রোনটি থেকেই সুরক্ষার জন্য সতর্কতা হিসেবে গতকাল উড়োজাহাজ চলাচল সাময়িক বন্ধ ছিল। ইউএইর আইন অনুযায়ী কোনো বিমানবন্দরের ৫ কিলোমিটারের মধ্যে কোনো দূরনিয়ন্ত্রিত উড়ন্ত যান বা ড্রোন চালানো নিষেধ। ড্রোন কেনা এবং অনুমোদন ছাড়া সেগুলো চালানো বন্ধ করতে আরও কঠোর আইনের চিন্তাভাবনা করছে দেশটির কর্তৃপক্ষ।
এএফপি