ড্রোন হামলায় নেতা নিহতের কথা স্বীকার করল একিউএপি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আল-কায়েদার মধ্যপ্রাচ্য শাখা আল-কায়েদা ইন দ্য অ্যারাবিয়ান পেনিনসুলা (একিউএপি) যুক্তরাষ্ট্রের ড্রোন হামলায় তাঁদের দ্বিতীয় শীর্ষ নেতা নিহত হওয়ার কথা স্বীকার করেছে। এর আগেও সংবাদমাধ্যমে বেশ কয়েকবার শেখ সাইদ আল শেহরি নামের ওই নেতার নিহত হওয়ার খবর প্রচারিত হয়েছিল। গত বুধবার একিউএপির নেতা ইবরাহিম আল-রুবাইশ ইসলামিক একটি ওয়েবসাইটে পোস্ট করা ভিডিওচিত্রে বলেন, সংগঠনের দ্বিতীয় শীর্ষ নেতা শেখ সাইদ আল শেহরি (আবু সুফিয়ান আল আজদি নামেও পরিচিত) মার্কিন ড্রোন হামলায় ‘শহীদ হয়েছেন’। তবে কবে কোথায় তিনি হামলার শিকার হন তা বলেননি ইবরাহিম আল-রুবাইশ। ইবরাহিম বলেন, টেলিফোনে কথা বলার সময় আল-কায়েদা নেতার অবস্থান চিহ্নিত করে তাঁর ওপর হামলা করা হয়। এএফপি।