ঢাকঢোল পিটিয়ে...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পশ্চিমবঙ্গ সরকার এবার রাজ্যের উন্নয়নের কথা প্রচার করবে আক্ষরিক অর্থেই ঢাকঢোল পিটিয়ে। এ জন্য নিয়োগ করা হচ্ছে ৪০০ ঢাকি। তাদের নিয়োগ করা হবে তফসিলভুক্ত সম্প্রদায় থেকে এবং নিয়মিত বেতন-ভাতাও দেওয়া হবে। এ জন্য বরাদ্দ করা হয়েছে এক কোটি রুপি। শুক্রবার এক সংবাদ সম্মেলনে পশ্চিমবঙ্গের অনগ্রসর কল্যাণমন্ত্রী উপেন বিশ্বাস এ কথা জানান।