ঢাকা বিশ্ববিদ্যালয় ফোরামের নতুন কমিটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ব্যারিস্টার কামরুল হাফিজ ও ইসতিয়াক উদ্দীন আহমেদ
ব্যারিস্টার কামরুল হাফিজ ও ইসতিয়াক উদ্দীন আহমেদ

কানাডায় বসবাসরত ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীদের সংগঠন ঢাকা বিশ্ববিদ্যালয় ফোরামের দ্বিবার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। গত ১৫ জুলাই ২৮৮৩ ড্যানফোর্থ অ্যাভিনিউতে অনুষ্ঠিত এ সভায় ব্যারিস্টার কামরুল হাফিজকে সভাপতি ও ইসতিয়াক উদ্দীন আহমেদকে সাধারণ সম্পাদক করে নতুন কমিটি গঠন করা হয়।
সাধারণ সভায় সভাপতিত্ব করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি আব্দুল হালিম মিয়া। এতে গত দুই বছর সংগঠনকে সফলভাবে পরিচালনার জন্য বর্তমান কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদককে ধন্যবাদ জানানো হয়। এ ছাড়া সম্প্রতি অনুষ্ঠিত পিকনিকের সাফল্যের জন্য পিকনিক উদ্‌যাপন কমিটিকে অভিনন্দন জানানো হয়। পরে বিধি মোতাবেক সংগঠনের নতুন কমিটি গঠনের জন্য মুক্ত আলোচনা হয়। শেষে সর্বসম্মতিক্রমে ব্যারিস্টার কামরুল হাফিজকে সভাপতি ও ইসতিয়াক উদ্দীন আহমেদকে সাধারণ সম্পাদক করে নতুন কমিটি ঘোষণা করা হয়। নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন আ ক ম জহিরউদ্দীন। পরে নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক আগামী দুই বছরের জন্য সংগঠনের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করেন।
নতুন কমিটির অন্য সদস্যরা হলেন সহসভাপতি সুমী রহমান, ফখরুদ্দিন মাসুদ, রোকেয়া সুলতানা ও আবুল হাসেম, যুগ্ম সাধারণ সম্পাদক আসমা হক, মফিজুল ইসলাম হীরু, ফেরদৌস আমীন মেহেদী, জাকির হোসেন ও ব্যারিস্টার ওমর হাসান আল জাহিদ, অর্থ সম্পাদক বিপুল দেবনাথ, সাংগঠনিক সম্পাদক সাজেদুন নাহার, সহসাংগঠনিক সম্পাদক রুমানা আহমেদ, ইয়াসমীন বেগম, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক ড. সম্রাট আলম, সহ-বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক মুনতাসীর মামুন, প্রচার ও প্রকাশনা সম্পাদক শামস কায়সার, তথ্য ও গবেষণা সম্পাদক খন্দকার সোহেল, যুগ্ম তথ্য ও গবেষণা সম্পাদক রেজাউল ইসলাম, সহতথ্য ও গবেষণা সম্পাদক মোহাম্মদ শাহাদত চৌধুরী, দপ্তর সম্পাদক মনজু আরা, সমাজকল্যাণ সম্পাদক গোলাম কবীর, মহিলাবিষয়ক সম্পাদক সুমী বর্মণ, সাংস্কৃতিক সম্পাদক সংগীতা ব্যানার্জি, সাহিত্য সম্পাদক নাহিদ কবির কাকলি, অনুষ্ঠান ব্যবস্থাপনা সম্পাদক হাবিবুল্লাহ পারভেজ এবং সহসাংস্কৃতিক সম্পাদক রাফিকা রশিদ।
কমিটির নির্বাহী সদস্য হিসেবে রয়েছেন আব্দুল হালিম মিয়া, শহিদুল ইসলাম মিন্টু, সালাম শরিফ, আশরাফ হক, জসিম মল্লিক, রেজওয়ানুল ফেরদৌস, রেজা অনিরুদ্ধ, মাহবুবুল হক ওসমানী, মেরুনা আক্তার, কাজী সাকী, জুনায়েদ আনোয়ার চয়ন ও আতাউর রহমান।
একই দিনে গঠন করা হয়েছে সংগঠনের প্রাদেশিক প্রতিনিধি পরিষদও। এই পরিষদে রয়েছেন কুইবেকে মনিরুল ইসলাম ও নিয়াজ মাহমুদ, নিউ ফাউন্ডল্যান্ড অ্যান্ড লাবরাডরে এ কে এম ফায়াজুল কবীর, ম্যানিটোবায় মনিরুজ্জামান সজল, আলবার্টায় টুম্পা হোসেন, ব্রিটিশ কলম্বিয়ায় ড. জাভেদ তমাল, সাসকাচুয়ানে জাকির হোসেন সরকার ও নোভা স্কশিয়ায় মাহবুব আবেদুর রহমান। উপদেষ্টা পরিষদে রয়েছেন ব্যারিস্টার আব্দুর রাজ্জাক, আহমেদ শফিকুল হক, ড. ইয়ারুল কবির, ব্যারিস্টার চয়নিকা দত্ত, জহিরউদ্দিন খান, ড. জহির সাদেক, ব্যারিস্টার পল্টু শিকদার, ড. ফরিদা বেগম, ড. ফাহিম মোনায়েম, মাইকেল পুলক চৌধুরী, রুমানা চৌধুরী, ড. শামীমা নাসরিন শাহেদ, ড. সিরাজুল ইসলাম ও ড. সাঈদ মোহাম্মদ শাহেদ।