তথ্য দিলে ৫০ লাখ ডলার পুরস্কার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মালয়েশিয়া এয়ারলাইনসের নিখোঁজ উড়োজাহাজ (ফ্লাইট এমএইচ৩৭০) সম্পর্কে কেউ কোনো গুরুত্বপূর্ণ তথ্য দিতে পারলে ৫০ লাখ মার্কিন ডলার পুরস্কার পাবেন৷ িবমানটির আরোহীদের আত্মীয়স্বজন কুয়ালালামপুরে গতকাল রোববার বলেছেন, তাঁরা ওই পুরস্কার দেওয়ার জন্য তহবিল সংগ্রহ শুরু করছেন৷ খবর পিটিআই ও এএফপির৷
ফ্লাইট এমএইচ৩৭০ িনখোঁজ হওয়ার পর তিন মাস পেরিয়ে গেছে৷ আন্তর্জাতিক অনুসন্ধানকারীরা এখনো ওই উড়োজাহাজের কোনো চিহ্ন বা ধ্বংসাবশেষ পাননি৷ দুর্ঘটনার কারণ বা ধরন সম্পর্কে সুনির্দিষ্ট কোনো তথ্যও পাওয়া যায়নি৷ কুয়ালালামপুর থেকে ২৩৯ জন আরোহী নিয়ে গত ৮ মার্চ বেইজিংয়ের পথে আকাশে উড্ডয়নের কিছুক্ষণ পরই উড়োজাহাজটি হারিয়ে যায়৷ সব আরোহীর স্বজনদের অভিযোগ, কর্তৃপক্ষ দুর্ঘটনার প্রকৃত তথ্য আড়াল করতে চাইছে৷
‘রিওয়ার্ড এমএইচ৩৭০’ নামের একটি অভিযানের মাধ্যমে বিমানটির ব্যাপারে গুরুত্বপূর্ণ তথ্যদাতাকে উৎসাহিত করতে অর্থ পুরস্কার দেওয়ার লক্ষ্যে ইন্ডিগোগো নামের একটি ওয়েবসাইটের মাধ্যমে তহবিল সংগ্রহ করা হচ্ছে৷