প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দক্ষিণ আফ্রিকার বর্ণবাদবিরোধী আন্দোলনের কিংবদন্তি নেতা নেলসন ম্যান্ডেলাকে গ্রেপ্তারের বিষয়ে মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার (সিআইএ) কাছ থেকে নথি চেয়ে না পেয়ে সংস্থাটির বিরুদ্ধে মামলা করেছেন মার্কিন এক শিক্ষার্থী।
বর্ণবাদবিরোধী আন্দোলনে ভূমিকার জন্য ১৯৬২ সালে ম্যান্ডেলাকে গ্রেপ্তার করে দক্ষিণ আফ্রিকার তৎকালীন বর্ণবাদী শাসক। রিভোনিয়া ট্রায়ালে তাঁকে অভিযুক্তও করা হয়। প্রায় ২৭ বছর কারারুদ্ধ করে রাখা হয় দক্ষিণ আফ্রিকার প্রথম কৃষ্ণাঙ্গ প্রেসিডেন্টকে।
ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজির (এমআইটি) শিক্ষার্থী রায়ান সাপিরো গত বুধবার ওই মামলা করেন। এএফপি।