তদন্ত বন্ধ হচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা (আইএইএ) গতকাল মঙ্গলবার ইরানের গোপন পারমাণবিক কর্মসূচির অভিযোগের বিষয়ে এক যুগের তদন্ত বন্ধ করার প্রস্তুতির কথা জানিয়েছে। বিশ্বের শক্তিধর ছয় রাষ্ট্রের সঙ্গে ইরানের ঐতিহাসিক চুক্তির প্রেক্ষাপটে আন্তর্জাতিক অঙ্গনে দেশটির ভাবমূর্তি স্বাভাবিকীকরণে একে একটি বড় পদক্ষেপ হিসেবে মনে করা হচ্ছে। চলতি মাসের গোড়ায় আইএইএ এক প্রতিবেদনে দৃঢ়ভাবে ইঙ্গিত দেয় যে ২০০৩ সাল পর্যন্ত ইরান পরমাণু অস্ত্র কর্মসূচি পরিচালনা করেছে। তবে ওই প্রতিবেদনের ব্যাপারে আন্তর্জাতিক শক্তিগুলো তেমন নেতিবাচক প্রতিক্রিয়া দেখায়নি। গত জুলাইতে স্বাক্ষরিত চুক্তির মাধ্যমে ইরান তার বিরুদ্ধে আরোপিত আন্তর্জাতিক অর্থনৈতিক নিষেধাজ্ঞা শিথিল করার বিনিময়ে পরমাণু কর্মসূচি সীমিত রাখতে সম্মত হয়েছে।
রয়টার্স