প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভারতের উত্তর প্রদেশ রাজ্যের বাদাউন জেলায় ধর্ষণের শিকার দুই কিশোরীকে একটি গাছে ঝুলিয়ে হত্যা করা হয়েছিল৷ ময়নাতদন্ত প্রতিবেদনের উল্লেখ করে স্থানীয় পুলিশ কর্মকর্তা অলোক সাক্সেনা গত বুধবার এ তথ্য জানিয়েছেন৷ ময়নাতদন্ত প্রতিবেদনের ভিত্তিতে ওই আসামিদের প্রত্যেকের চুল, রক্ত, নখ ও শ্লেষ্মার নমুনা সংগ্রহের জন্য আদালতের অনুমতি চাওয়া হবে৷ একটি গাছে ঝুলন্ত অবস্থায় গত সপ্তাহে ওই দুই কিশোরীর লাশ উদ্ধার করা হয়৷ টাইমস অব ইন্ডিয়া৷