তদন্তে যৌথ পার্লামেন্টারি কমিটি গঠনের ঘোষণা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং টেলিযোগাযোগ খাতের দুর্নীতির অভিযোগ তদন্তে যৌথ পার্লামেন্টারি কমিটি গঠনের ঘোষণা দিয়েছেন। গতকাল লোকসভার চলতি অধিবেশনের প্রথম কার্যদিবসে তিনি আনুষ্ঠানিকভাবে এ ঘোষণা দেন। মনমোহন জানান, যৌথ পার্লামেন্টারি কমিটি শিগগিরই কাজ শুরু করবে। চলতি মাসের শেষ নাগাদ পার্লামেন্টে জাতীয় বাজেট উপস্থাপন নির্বিঘ্ন করার লক্ষ্যে তিনি এ ঘোষণা দিলেন। দ্বিতীয় প্রজন্মের মুঠোফোনের লাইসেন্স প্রদানে দুর্নীতির অভিযোগে এই কমিটি গঠনের দাবি জানিয়ে আসছিল বিরোধী দলগুলো। পার্লামেন্টে এ দাবিকে ঘিরে গত শীতকালীন অধিবেশনে অচলাবস্থা বিরাজ করে। এর আগে গত রোববার বিরোধী দলগুলোর সঙ্গে বৈঠকে সরকার এ দাবি মেনে নেয়।২০০৮ সালে দ্বিতীয় প্রজন্মের মুঠোফোনের লাইসেন্স দেওয়ার ক্ষেত্রে দুর্নীতির আশ্রয় নেওয়া হয় বলে অভিযোগ ওঠে। এই দুর্নীতির সঙ্গে জড়িত থাকার অভিযোগে টেলিযোগাযোগমন্ত্রী এ রাজাকে গ্রেপ্তার করা হয়। এএফপি।