প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভারতের গুজরাটের মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধে একজন নারী স্থপতির ওপর আড়িপাতার নির্দেশ দেওয়ার যে অভিযোগ উঠেছে, তার তদন্ত চেয়েছে ক্ষমতাসীন দল কংগ্রেস। সুপ্রিম কোর্টের একজন বিচারপতিকে দিয়ে বিষয়টি তদন্তের দাবি জানানো হয়েছে। কংগ্রেসের মুখপাত্র জয়ন্তী নটরাজন গতকাল রোববার সংবাদ সম্মেলনে বলেন, এ অভিযোগ সঠিক হলে মোদি আগামী নির্বাচনে প্রধানমন্ত্রী পদপ্রার্থী হওয়ার যোগ্যতা রাখেন না। গত শুক্রবার ইন্টারনেটের দুটি সংবাদবিষয়ক পোর্টাল দাবি করে, মোদিরঘনিষ্ঠ বন্ধু ও গুজরাটের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জনৈক ‘সাহেবের’ (নরেন্দ্র মোদি) নির্দেশে ওই অবৈধ নজরদারির নির্দেশ দেন। পিটিআই।