তদন্তের নির্দেশ সুপ্রিম কোর্টের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের একটি আদালতে হামলা মোকাবিলায় ব্যর্থ পুলিশ সদস্যদের চিহ্নিত করতে নির্দেশ দিয়েছেন সুপ্রিম কোর্ট। সর্বোচ্চ এই আদালতের প্রধান বিচারপতি তাসাদ্দুক হোসেন জিলানি গতকাল মঙ্গলবার এ নির্দেশ দেন।
গত সোমবার অজ্ঞাতপরিচয় হামলাকারীদের গুলি ও আত্মঘাতী বোমা হামলায় একজন বিচারকসহ ১১ জন নিহত হন। আহরার-উল-হিন্দ জঙ্গিগোষ্ঠীর এক মুখপাত্র ওই দিনই এ হামলার দায়-দায়িত্ব স্বীকার করেন। জঙ্গিগোষ্ঠীটি পাকিস্তানের তেহরিক-ই-তালেবান গোষ্ঠী থেকে বেরিয়ে আসে।
তালেবান জঙ্গি দমনে ২০০৭ সাল থেকে লড়াই চালিয়ে আসছে নিরাপত্তা বাহিনী। এর মধ্যে ইসলামাবাদে জঙ্গি হামলার ঘটনা খুব একটা ঘটেনি। কিন্তু সোমবার ওই সন্ত্রাসী হামলার পর রাজধানীর নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের সামর্থ্য নিয়ে প্রশ্ন উঠছে। এএফপি।