তরকারিতে ক্যানসারের ওষুধ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রোগীর অন্ত্রের ক্যানসারের কোষবাহী টিউমার ধ্বংস করতে তরকারিতে ব্যবহূত মসলার এক ধরনের রাসায়নিক উপাদানে ক্ষমতা পরীক্ষা করে দেখছেন যুক্তরাজ্যের চিকিত্সাবিজ্ঞানীরা। পরীক্ষাটি সফল হলে ক্যানসার চিকিত্সায় আরেক ধাপ অগ্রগতি হবে।যে রাসায়নিক নিয়ে পরীক্ষা চালানো হচ্ছে, তার নাম কারকিউমিন। তরকারি রান্নায় ব্যবহূত মসলা হলুদে এ রাসায়নিক পাওয়া যায়, যা ভারতীয় উপমহাদেশে ব্যাপক জনপ্রিয়। কারকিউমিন এমনিতেই নানা দিক দিয়ে স্বাস্থ্যের জন্য উপকারী রাসায়নিক। আগের গবেষণাগুলোয় দেখা গেছে, এটা গবেষণাগারে উত্পাদিত ক্যানসার কোষ ধ্বংস করতে সক্ষম। এ ছাড়া স্ট্রোক এবং স্মৃতিভ্রংশ রোগের চিকিত্সায়ও এটা কাজ করে। তবে এখন ক্যানসার চিকিত্সায় কেমোথেরাপির পাশাপাশি কারকিউমিন ব্যবহারের উপকারিতা পরীক্ষা করা হচ্ছে। যুক্তরাজ্যের লেস্টারের দুটি হাসপাতালে পরীক্ষা চলছে। প্রতিবছর যুক্তরাজ্যে প্রায় ৪০ হাজার অন্ত্রের ক্যানসারের রোগীকে চিকিত্সা দেওয়া হয়। এ রোগ সারা দেহে ছড়িয়ে পড়লে রোগীকে স্বাভাবিকভাবে তিনটি সমন্বিত কেমোথেরাপি দেওয়া হয়, যা অর্ধেক ক্ষেত্রেই কাজ করে না।লেস্টার রয়্যাল ইনফারমারি ও লেস্টার জেনারেল হাসপাতালের মোট ৪০ জন রোগী এই পরীক্ষামূলক চিকিত্সায় অংশ নেবে। স্বাভাবিক কেমোথেরাপি শুরু করার সাত দিন আগে তাদের কারকিউমিন বড়ি দেওয়া হবে। এর ফলে কী ধরনের প্রতিক্রিয়া হচ্ছে তা পর্যবেক্ষণ করা হবে।নতুন এই গবেষণায় নেতৃত্ব দেওয়া অধ্যাপক উইলিয়াম স্টুয়ার্ড বলেন, অন্ত্রের ক্যানসার একবার দেহে ছড়িয়ে পড়লে তার চিকিত্সা করা কঠিন। ধারণা করা হচ্ছে, ক্যানসার কোষগুলোর সংবেদনশীলতা বাড়িয়ে দিতে পারে কারকিউমিন। এটাই আশা জাগাচ্ছে। কেননা এর ফলে রোগীকে স্বল্প মাত্রায় ওষুধ দিলেই চলবে। সুতরাং পার্শ্বপ্রতিক্রিয়াও কম হবে। ফলে রোগী দীর্ঘ মেয়াদে চিকিত্সা নিতে পারবে। বিবিসি।