তরমুজ কেটে বিশ্ব রেকর্ড
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চোখ বেঁধে সাড়ে তিন ফুটের একটি তরবারি দিয়ে এক মিনিটে সহকর্মীর পেটের ওপর ৪৩টি আস্ত তরমুজ কেটে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে নাম তুলেছেন অমৃতময় দাস। অমৃতময়ের বাড়ি পশ্চিমবঙ্গের হুগলি জেলার কোন্নগড়ে। তিনি সম্প্রতি এ তরমুজ কাটেন।এর আগে অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্রের দুই ব্যক্তি সর্বোচ্চ ২৭টি তরমুজ কাটার রেকর্ড গড়েছিলেন। অমৃতময় ২০০৯ সালে বিছানায় শুয়ে তরবারি দিয়ে এক মিনিটে নিজের পেটের ওপর ৫০টি শশা কেটে নাম তুলেছিলেন লিমকা বুক অব ওয়ার্ল্ড রেকর্ডে।