তরমুজ খেয়েই হিরো!
তরমুজ হয়তো অঅনেকেরই পছন্দের ফল। অনেকে নিয়মিত খান। কিন্তু সেই তরমুজ খেয়েই বছরের শুরুতেই আলোচিত অস্ট্রেলিয়ার ১০ বছর বয়সী মিশেল। কারণ আর কিছু নয়, খেলার দেখার সময় আস্ত তরমুজ খাচ্ছিল সে। সেই ছবি সোশ্যাল মিডিয়ায় হইচই ফেলে দেয়। বছর শুরু হতে না হতেই ‘প্রথম ইন্টারনেট হিরো’র খেতাব পেয়েছে সে।
বিবিসি ও এনডিটিভির খবরে বলা হয়েছে, অস্ট্রেলিয়ার মেলবোর্নের ঐতিহাসিক ক্রিকেট গ্রাউন্ডে গত শনিবার বিগ ব্যাশে মেলবোর্ন স্টার্স এবং মেলবোর্ন রেনেগেডসের মধ্যেকার খেলা চলছিল। ওই স্টেডিয়ামে বসে খেলা দেখছিল ১০ বছর বয়সী মিশেল স্কিবেসি। কিন্তু চুপচাপ বসে খেলা না দেখে একটি তরমুজ খাওয়া শুরু করে মিশেল। দু বছর থেকে তরমুজ খায় সে। মনের সুখেই তরমুজ খাচ্ছিল। তরমুজে এতই মগ্ন ছিল যে, আশপাশে কোন ভ্রুক্ষেপ ছিল না। এই সময় তরমুজ খাওয়ার সেই ছবি মিশেলের অজান্তেই ক্যামেরাবন্দী করে ফেলেন একজন। এরপরে মিশেলের তরমুজ খাওয়ার সেই ছবি টুইটারসহ সোশ্যাল মিডিয়ায় আপলোড করা হয়। এরপরই শুরু হয় লাইক, টুইট ও রিটুইট করা। এতই লাইক পড়ে যে সোশ্যাল মিডিয়ায় এখন চলছে নতুন একটি ট্রেন্ড #ওয়াটারমেলনবয়।
তরমুজ খাওয়ার কারণে ইন্টারনেট দুনিয়ার নতুন সেলিব্রিটি এই শিশু। নতুন বছরের প্রথম ভাইরাল ছবিও খেলার মাঠে বসে মিশেলের তরমুজ খাওয়ার ওই ছবি। পিপল ম্যাগাজিন মিশেলকে নতুন বছরের ‘প্রথম ইন্টারনেট হিরো’র খেতাব দিয়েছে।
খেলার সময় ধারাভাষ্যকারও মিশেলকে তরমুজ খেতে দেখছে। তবে সে শুধু তরমুজ নয় এর বাইরের সবুজ অংশ; যেটি আমরা ফেলি দিই সেই অংশ টুকুও খাচ্ছে। এই ছবি প্রকাশ হওয়ার পরই #ওয়াটারমেলনবয় ট্রেন্ড শুরু হয়েছে।
টুইটার বার্তার একজন বলেছে, ‘ক্রিকেটে একজন নতুন নায়ক পাওয়া গেছে। এই ছেলে একটি সম্পূর্ণ তরতাজা তরমুজ খেয়ে তুলোধুনো করে ফেলল।’ অন্য একজন টুইটার বার্তায় বলেছেন ‘#ওয়াটারমেলনবয় তুমি আমাদের জন্য অনুপ্রেরণাময়।’
‘ওয়াটারমেলন বয়’ হয়ে যাওয়া মিশেল বিবিসিকে বলেছে, খেলা দেখার সময় বড় পর্দায় তার মুখ দেখতে পেয়ে সে বিস্মিত হয়েছে।
মিশেল জানায়, দুই বছর বয়স থেকে সে তরমুজ খাওয়া শুরু করে। সে তরমুজ খেতে খুব পছন্দ করে। বিগ ব্যাশে মেলবোর্ন স্টার্স এবং মেলবোর্ন রেনেগেডসের মধ্যেকার খেলা সরাসরি প্রচারের সময় মিশেলের এই তরমুজ খাওয়ার ছবি ইএসপিএনও বেশ ঘটা করেই প্রচার করে। তবে বছরের শুরুতেই হইচই ফেলে দেওয়া ‘ওয়াটারমেলনবয়’ বলেছে, ‘আমি সত্যিই কোনো নায়ক নই, আমি একজন সাধারণ শিশু মাত্র।’