তরুণ তেজপাল ১২ দিনের রিমান্ডে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যৌন হয়রানি মামলায় ভারতের তেহেলকা সাময়িকীর প্রতিষ্ঠাতা-সম্পাদক তরুণ তেজপালকে ১২ দিনের বিচারিক রিমান্ডে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। গোয়ার একটি আদালত গতকাল বুধবার এ নির্দেশ দেন। গত মাসে অধস্তন একজন নারী সহকর্মীকে গোয়ার একটি হোটেলে যৌন হয়রানি করার অভিযোগ উঠেছে তেজপালের বিরুদ্ধে। তাঁকে ১০ দিনের পুলিশি রিমান্ডে রাখার মেয়াদ গতকালই শেষ হয়েছে। গোয়া পুলিশের হাতে গত ৩০ নভেম্বর গ্রেপ্তার হন তেজপাল। পুলিশের একাধিক সূত্র জানায়, তেজপালকে থানা-হাজত থেকে ভাস্কোতে অবস্থিত সাদা উপকারাগারে স্থানান্তর করা হবে। যৌন হয়রানির ঘটনায় তেহেলকার সদ্য পদত্যাগী ব্যবস্থাপনা সম্পাদক সোমা চৌধুরীকে গত রোববার জিজ্ঞাসাবাদ করা হয়েছে। এর আগের দিন তিনি মুখ্য বিচারিক হাকিমের আদালতে জবানবন্দি দেন। পিটিআই।