তরুণ তেজপালকে জিজ্ঞাসাবাদ করতে তদন্ত দল দিল্লিতে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভারতের প্রভাবশালী সাপ্তাহিক তেহেলকার প্রতিষ্ঠাতা ও সম্পাদক তরুণ তেজপালকে জিজ্ঞাসাবাদ করতে গোয়া পুলিশের এক বিশেষ তদন্ত দল গতকাল শনিবার দিল্লি গেছে। দলটির সদস্যরা তেহেলকার ব্যবস্থাপনা সম্পাদক সোমা চৌধুরীকেও জিজ্ঞাসাবাদ করবেন এবং ধর্ষণের অভিযোগ তোলা নারীর সঙ্গে সাক্ষাত্ করতে পারেন।
গোয়া পুলিশের মহাপরিচালক কিষেণ কুমার বলেন, তদন্ত কর্মকর্তারা সিসিটিভিতে ধারণ করা ঘটনাস্থলের দৃশ্য সংগ্রহ করেছেন এবং তা বিশ্লেষণ করে দেখা হচ্ছে। তেজপালের গ্রেপ্তার অত্যাসন্ন বলে সংবাদমাধ্যমের খবরের ওপর তিনি কোনো মন্তব্য করেননি। পিটিআই।