তরুণী ভক্তদের কবল থেকে রক্ষা পেতে শৌচাগারে হ্যারি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তরুণী ভক্তদের থেকে রেহাই পেতে শৌচাগারে ঢুকে পড়েছিলেন ব্রিটিশ রাজ সিংহাসনের তৃতীয়উত্তরাধিকারী প্রিন্স হ্যারি। তার পরও শেষ রক্ষা হয়নি। শৌচাগারের দরজা ভেঙে সেখানে ঢুকে পড়েন তাঁর ভক্তরা। লন্ডনের একটি নৈশক্লাবে সম্প্রতি এ ঘটনা ঘটে। এক প্রত্যক্ষদর্শী বলেন, ‘প্রথমে এক তরুণী যুবরাজকে চিনে ফেলেন। এরপর ওই তরুণীসহ আরও কয়েকজন নারী মিলে তাঁর পিছু নেন। তাঁরা চাইছিলেন মোবাইল ফোনে হ্যারির সঙ্গে ছবি তুলবেন। তরুণী ভক্তদের থেকে রেহাই পেতে তিনি ঢুকে পড়েন একটি শৌচাগারে।’ কিন্তু তরুণীরা তো আর এত সহজে দমার পাত্র নন। প্রথমে চেষ্টা করেন শৌচাগারের দেয়াল টপকে ভেতরে ঢোকার। না পেরে একপর্যায়ে শৌচাগারের দরজা ভেঙে সবাই হুড়মুড় করে ঢুকে পড়েন সেখানে। তাঁর সঙ্গে ছবি তুলে তবেই তাঁরা ক্ষান্ত হন। এএফপি।