তসলিমা নাসরিনকে কলকাতায় ফিরিয়ে আনার দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশের লেখিকা তসলিমা নাসরিনকে অবিলম্বে কলকাতায় ফিরিয়ে আনার দাবি তুলেছে কলকাতার স্বেচ্ছাসেবী সংস্থা ক্যাম্ব। গতকাল রোববার কলকাতার একাডেমি অব ফাইন আর্টস প্রাঙ্গণে ক্যাম্বের এক সমাবেশে এই দাবি তোলা হয়।২০০৭ সালে কলকাতায় কয়েকটি সংগঠন তসলিমাকে অবিলম্বে কলকাতা থেকে বিতাড়ণের দাবিতে আন্দোলন গড়ে তোলে। এই আন্দোলনের জেরে ২১ নভেম্বর তসলিমা কলকাতা ত্যাগ করেন।