তসলিমার ভিসার মেয়াদ বেড়েছে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশি বিতর্কিত লেখিকা তসলিমা নাসরিনের ভিসার মেয়াদ এক বছর বাড়িয়েছে ভারত। ১৬ আগস্ট তাঁর ভিসার মেয়াদ শেষ হয়ে যাওয়ার কথা ছিল। এর আগেই ভিসার মেয়াদ বাড়ানোর জন্য ভারত সরকারের কাছে আবেদন জানান তসলিমা।গত ১৬ ফেব্রুয়ারি সর্বশেষ ভিসার মেয়াদ বাড়ানোর সময় ভারত সরকারের পক্ষ থেকে তসলিমাকে জানিয়ে দেওয়া হয়েছিল, পরবর্তী সময়ে তাঁর ভিসার মেয়াদ বাড়ানো হবে না। এরপর ভিসার মেয়াদ বাড়ানোর জন্য ভারতের শাসক জোট ইউপিএর চেয়ারপারসন ও কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী এবং প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের দ্বারস্থ হন তসলিমা।