তহবিল সংগ্রহে ওবামাকে পেছনে ফেললেন রমনি
যুক্তরাষ্ট্রে নির্বাচনী তহবিল সংগ্রহের ক্ষেত্রে ডেমোক্রেটিক পার্টির প্রার্থী প্রেসিডেন্ট বারাক ওবামাকে পেছনে ফেলেছেন রিপাবলিকান প্রার্থী মিট রমনি। গত মে মাসে ওবামার চেয়ে এক কোটি ৬৮ লাখ মার্কিন ডলার বেশি তহবিল সংগ্রহ করেছেন রমনি।মে মাসে রমনি ও তাঁর সমর্থকগোষ্ঠীর তহবিল সংগ্রহের পরিমাণ ছিল সাত কোটি ৬৮ লাখ ডলার। অন্যদিকে, ওবামা ও তাঁর সমর্থকেরা সংগ্রহ করতে পেরেছেন ছয় কোটি ডলার।মাসিক তহবিল সংগ্রহের এই হিসাবের মধ্যে দুই প্রার্থীকে সমর্থন দেওয়া বিভিন্ন নিরপেক্ষগোষ্ঠীর লাখ লাখ ডলার সংগ্রহ ও তা ব্যয় করার বিষয়টি অন্তর্ভুক্ত হয়নি।ওবামার প্রচারণা কমিটি জানিয়েছে, মে মাসে পাঁচ লাখ ৭২ হাজার লোক তহবিলে চাঁদা (অনুদান) দিয়েছেন। রিপাবলিকান জাতীয় কমিটির চেয়ারম্যান রেইন্স প্রাইবাস বলেন, ‘তহবিল সংগ্রহের ক্ষেত্রে আমাদের শক্তিশালী অবস্থান এই ইঙ্গিত দিচ্ছে যে প্রেসিডেন্ট ওবামার প্রতিশ্রুতি ভঙ্গের কারণে মার্কিন জনগণ ক্লান্ত হয়ে পড়েছেন। তাঁরা হোয়াইট হাউসে পরিবর্তন দেখতে চান।’ বিবিসি।