তাঁদের ছবি নিষিদ্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের জাতীয় টেলিভিশন চ্যানেল দূরদর্শনে হেমা মালিনী, জয়াপ্রদা, নাগমা, স্মৃতি ইরানি ও জাভেদ জাফরির চলচ্চিত্র ও অন্যান্য অনুষ্ঠান প্রদর্শন নিষিদ্ধ করা হয়েছে। সরকারি কর্মকর্তারা গতকাল বৃহস্পতিবার জানান, ওই তারকারা এবারের লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এ অবস্থায় জাতীয় টেলিভিশন চ্যানেলে তাঁদের অনুষ্ঠান প্রচারে ভোটাররা প্রভাবিত হতে পারেন। কংগ্রেসের রাজ বব্বর ও নাগমা এবং রাষ্ট্রীয় লোক দলের প্রার্থী জয়াপ্রদার আসনে ইতিমধ্যে ভোট হয়েছে। আইএএনএস।