তাঁর পরিবারেই ১৬০ ভোট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উত্তর-পশ্চিম ভারতের মিজোরামের রাজধানী আইজলের বাসিন্দা জিওনা চানা। বিশ্বের সবচেয়ে বড় পরিবারের কর্তা ও একটি গোষ্ঠীর প্রধান তিনি। তাঁর ৩৯ জন স্ত্রী। ছেলেমেয়ে ও নাতি-নাতনি মিলে রয়েছে আরও ১২৭ জন। তাঁর পরিবারেই ১৬০টির বেশি ভোট।
লোকসভা নির্বাচনে গতকাল শুক্রবার মিজোরাম আসনে ভোট হয়। ভোটের আগে বাগটাওং গ্রামের পাহাড়ে চানের ১০০ কক্ষের বাড়িতে প্রায়ই প্রার্থীদের ভিড় লেগেই থাকত।
চানা (৭০) বলেন, ‘গত কয়েক দিন রাজনীতিবিদেরা আমাদের বাড়িতে খুব এসেছেন। অবশ্য এটা নতুন কিছু নয়। এর আগেও এমনটি ঘটেছে। আমার বাড়িতেই শতাধিক ভোট রয়েছে। এর বাইরে আমাদের গোষ্ঠীতে আছে সহস্রাধিক ভোট।’
চানার গোষ্ঠীতে রয়েছেন অন্তত এক হাজার ৭০০ সদস্য। তাঁদের অনেকেই কাঠের আসবাবে কারুকাজ করেন। অনেকে করেন মৃৎশিল্পের কাজ। সবার ওপর গোষ্ঠীপতির একটা প্রভাব আছে। কোনো নির্দিষ্ট দল করেন না চানা। সুতরাং, প্রার্থী দেখেই তাঁরা ভোট দেন।
এসব কারণে ভোটের বাজারে চানার কদর অনেক বেশি। বিভিন্ন দলের প্রার্থীরা তাই তাঁর দুয়ারে যান। এএফপি।