তাঁর প্রিয়খাবার ফোম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভিন্ন ধরনের এক খাবারে আসক্ত অ্যাডেল এডওয়ার্ডস। মানুষ সাধারণত চেয়ারের ওপর বসে খাবার খায়। আর সেই চেয়ারের ফোমই তাঁর প্রিয় খাবার। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের ৩০ বছর বয়সী এই নারী ২০ বছর ধরে খেয়ে যাচ্ছেন ফোম।সেই ১০ বছর বয়সে শুরু। মনের আনন্দে ঘরের সোফার ফোম চিবিয়ে খাচ্ছিল মেয়েটি। বিষয়টি নিয়ে মাথা ঘামায়নি পরিবারের কেউই। কে-ই বা ভেবেছিল, ছোট্ট মেয়েটির এই খামখেয়ালিপনা একদিন মারাত্মক রোগ হয়ে দাঁড়াবে।অ্যাডেল এডওয়ার্ডস এখন পাঁচ সন্তানের জননী। কিন্তু ফোম খাওয়ার অভ্যাস তিনি ছাড়তে পারেননি। শুধু ফোম নয়, তুলা, ইলাস্টিক, রাবার, ব্যান্ড সবই খাচ্ছেন তিনি। অ্যাডেল জানান, এ পর্যন্ত তিনি আটটি সোফা ও পাঁচটি চেয়ারের ফোম গিলেছেন।চিকিৎসকেরা তাঁকে সতর্ক করে দিয়েছেন, এই আসক্তি তাঁর মৃত্যুর কারণ হয়ে দাঁড়াতে পারে। স্পঞ্জের বিষক্রিয়াতেই মারা পড়তে পারেন তিনি। কিন্তু ‘মিষ্টির মতো’ ওই খাবারের অভ্যাস ছাড়তে পারছেন না অ্যাডেল।চিকিৎসকেরা বলেছেন, এই ব্যাধির নাম ‘পাইকা’। এই রোগে আক্রান্ত ব্যক্তিরা প্রায়ই অখাদ্য-কুখাদ্য খেয়ে থাকেন। ইতিমধ্যে বেশ কয়েকবার অস্ত্রোপচারের মাধ্যমে অ্যাডেলের পেট থেকে বের করে আনা হয়েছে প্রচুর ফোম।চ্যালেঞ্জিং বিহেভিয়ার ফাউন্ডেশনের ওয়েবসাইটে বলা হয়, এই রোগে আক্রান্ত ব্যক্তিদের কেউ কেউ সিগারেটের গোড়া খেয়ে থাকেন। এমনকি বিষ্ঠা খেতেও দ্বিধা নেই এই রোগে আক্রান্ত অনেকের।নিজের এই অভ্যাস নিয়ে যথেষ্ট চিন্তিত অ্যাডেল। তবে তাঁর চিন্তা অন্য কারণে। তিনি বলেন, ‘আমি চাই না আমার সন্তানদের বলতে হোক যে তাদের মা মারা গেছে ফোম খাওয়ার কারণে।’ সূত্র: আনন্দবাজার পত্রিকা।