তাঁরা বললেন
ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের ৪৫তম প্রেসিডেন্ট হওয়ার অযোগ্য
মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা, সফররত সিঙ্গাপুরের প্রধানমন্ত্রীর সঙ্গে হোয়াইট হাউসে এক যৌথ সংবাদ সম্মেলনে
ওবামা যুক্তরাষ্ট্রের ইতিহাসে নিকৃষ্টতম প্রেসিডেন্ট
ওবামার সমালোচনার প্রতিক্রিয়ায় প্রথমে
টুইট বার্তা ও পরে লিখিত বিবৃতিতে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প
দুর্ভাগ্যজনকভাবে পশ্চিমারা সন্ত্রাসী ও অভ্যুত্থানের হোতাদের পক্ষাবলম্বন করছে। এদের আমরা বন্ধু মনে করেছিলাম।
তুরস্কে গত মাসের ব্যর্থ অভ্যুত্থানচেষ্টা প্রসঙ্গে প্রেসিডেন্ট ভবনে দেওয়া এক ভাষণে দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান
ট্রাম্প ইসলাম ধর্ম সম্পর্কে কোনো ধারণাই রাখেন না। তিনি ‘আত্মত্যাগ’ শব্দের অর্থই জানেন না
ডোনাল্ড ট্রাম্পের সমালোচনার জবাবে ইরাকে গাড়িবোমা বিস্ফোরণে নিহত মার্কিন সেনা হুমায়ুন খানের মা গাজালা খান, ওয়াশিংটন পোস্ট পত্রিকায় প্রকাশিত মন্তব্য প্রতিবেদনে
সামনে এগিয়ে যাওয়া সম্ভব। যখন কোনো ছাদ নেই, তখন সীমানা আকাশটাই
যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়ায় ডেমোক্রেটিক পার্টির জাতীয় সম্মেলনের শেষ দিনে মনোনয়ন গ্রহণ করে হিলারি ক্লিনটন