তাঁরা বললেন

ট্রাম্পের নির্বাচনী প্রচারণা ‘পূর্ব ধারণা ও
মস্তিষ্ক বিকৃতির’ ওপর প্রতিষ্ঠিত। তাঁর প্রচারণা খোদ রিপাবলিকান পার্টির মধ্যেই বিরোধের জন্ম দিয়েছে।
এনবিসির ‘মর্নিং জো’ অনুষ্ঠানে দেওয়া এক সাক্ষাৎকারে ডেমোক্র্যাট প্রার্থী হিলারি ক্লিনটন

ওই সময় ট্রাম্পের গাড়ি বাইরে অপেক্ষা করছিল। তাই তাড়াহুড়ো করে সনদ লিখি।
পাঁচ মিনিটে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড
ট্রাম্পের স্বাস্থ্য প্রতিবেদন লেখা প্রসঙ্গে তাঁর ব্যক্তিগত চিকিৎসক হ্যারল্ড বর্নস্টেইন

পাকিস্তান ও বিচ্ছিন্নতাবাদী নেতাদের উসকানিতে কাশ্মীরের তরুণেরা নিরাপত্তা বাহিনী ও থানার ওপর চড়াও হচ্ছে।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে গত শনিবার দিল্লিতে সাক্ষাতের পর জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি

তারা ক্ষমতায় যাওয়ার জন্য রাজপথে টায়ার পোড়াচ্ছে। ভাবছে আরব বসন্তে যা ঘটেছিল, তা এ দেশেও ঘটবে। তবে আমরা বলতে চাই, এমনটি এ দেশে হবে না।
চলমান বিক্ষোভ সম্পর্কে টেলিভিশনে প্রচারিত বক্তব্যে জিম্বাবুয়ের দীর্ঘদিনের স্বৈরশাসক রবার্ট মুগাবে

নিজ ভূখণ্ডে সন্ত্রাসের বিরুদ্ধে লড়াইয়ে অন্য দেশকেও শামিল করা উচিত পাকিস্তানের। নিউইয়র্কে আগামী মাসে যুক্তরাষ্ট্র, ভারত ও আফগানিস্তানের মধ্যে অনুষ্ঠেয় আলোচনার কারণে নিজেকে ‘বিচ্ছিন্ন’ ভাবার কোনো কারণ নেই ইসলামাবাদের।
নয়াদিল্লিতে গত মঙ্গলবার ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজের সঙ্গে বৈঠকের পর এক সংবাদ সম্মেলনে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি

রোহিঙ্গাদের নাগরিকত্বের বিষয়টি কেবল তাদের
আত্মপরিচয়ের প্রশ্ন নয়। মানুষগুলো অনেক প্রজন্ম ধরে এ দেশে বাস করছে। দেশের অন্য নাগরিকেরা নাগরিকত্ব বা যে আইনি স্বীকৃতি পায়, তাদেরও তা পাওয়ার অধিকার আছে।
মিয়ানমার সফরে গিয়ে গত মঙ্গলবার দেশটির অঘোষিত প্রধান অং সান সু চির সঙ্গে এক সংবাদ সম্মেলনে জাতিসংঘের মহাসচিব বান কি মুন