তাইওয়ানে জন্মহার বেড়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তাইওয়ানে গত সেপ্টেম্বর পর্যন্ত নয় মাসে শিশুজন্মের হার বেড়েছে ১৬ শতাংশ। সরকারি কর্মকর্তারা গতকাল রোববার এ তথ্য জানান।তাইওয়ানে জন্মহার বিশ্বে সবচেয়ে কম। দ্বীপটিতে জন্মহার বাড়ানোর লক্ষ্যে অল্প বয়সী দম্পতিদের বাড়ি কেনার জন্য আয়কর মওকুফ ও অর্থসাহায্য করছে সরকার।সরকারি পরিসংখ্যান অনুযায়ী, গত নয় মাসে তাইওয়ানে মোট এক লাখ ৪২ হাজার ৩৪৫ জন শিশু জন্মগ্রহণ করেছে। এ সংখ্যা গত বছর একই সময়ের চেয়ে ১৯ হাজার ৫৬৭ জন বেশি। কেবল সেপ্টেম্বরেই জন্ম নিয়েছে ১৮ হাজার তিনটি শিশু।বিবাহিত তরুণ দম্পতিদের অর্থসাহায্যের জন্য সরকার চলতি বছরের বাজেটে বরাদ্দ রেখেছে ৭ কোটি ৯৮ লাখ মার্কিন ডলার। এ ছাড়া কর মওকুফ, নগদ অর্থ উপহার, শিশুদের যত্ন, চিকিৎসা ও পড়ালেখার জন্য অর্থসাহায্যসহ বেশ কয়েকটি উদ্যোগ নিয়েছে কর্তৃপক্ষ।তাইওয়ানে ২০০০ সালের পর থেকে শিশুজন্মের হার কমে যায়। ওই বছর তিন লাখ পাঁচ হাজার ৩০০ জন শিশু জন্ম নেয়। চীনা রাশিচক্র অনুযায়ী ‘ইয়ার অব ড্রাগন’ নামে পরিচিত ২০০০ সাল ছিল সৌভাগ্যের বছর। এএফপি।