তাইওয়ানে প্রবল বর্ষণ, জনজীবন বিপর্যস্ত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
টাইফুন সাওলা গতকাল বৃহস্পতিবার ভোরে তাইওয়ানে আঘাত হেনেছে। সাওলার প্রভাবে দ্বীপটিতে প্রবল বর্ষণ শুরু হয়েছে। এতে প্রায় পুরো দ্বীপের জীবনযাত্রা বিপর্যস্ত হয়ে পড়েছে। আগামী সপ্তাহ পর্যন্ত এই অবস্থা চলতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।তাইওয়ানের কেন্দ্রীয় আবহাওয়া বিভাগ জানিয়েছে, ধীরগতিতে চলা টাইফুনের প্রভাবে বুধবার দিবাগত রাত তিনটা ২০ মিনিটে পূর্ব উপকূলীয় শহর হুয়ালিয়েনে বৃষ্টিপাত শুরু হয়। ঝড়টির প্রভাবে ফিলিপাইনে কমপক্ষে ১৪ জনের প্রাণহানি ঘটে।বৃষ্টিপাতের কারণে সকালে দ্বীপটির অধিকাংশ স্থান পানিতে ডুবে গেছে। দ্বীপটির স্কুলগুলো বন্ধ এবং সব ধরনের কর্মকাণ্ড স্থগিত ছিল। শুধু দক্ষিণ-পূর্বাঞ্চলীয় তাইডং কাউন্টি ছিল এর ব্যতিক্রম।আবহাওয়া অফিস জানায়, সকাল সাতটার দিকে টাইফুনটির কেন্দ্র সমুদ্রে ফিরে গেছে। ঝড়টি আবার আঘাত করে কি না, সেটাই এখন দেখার বিষয়। এএফপি।