তাইওয়ানের কারাবন্দী সাবেক প্রেসিডেন্ট চেন হাসপাতালে
তাইওয়ানের কারাবন্দী সাবেক প্রেসিডেন্ট চেন শুই বিয়ানকে গতকাল বুধবার হাসপাতালে ভর্তি করা হয়েছে। সরকারি কর্মকর্তারা জানান, হূদ্যন্ত্রে অস্ত্রোপচারের জন্য তাঁকে হাসপাতালে নেওয়া হয়েছে। সাবেক এই প্রেসিডেন্টের একজন মুখপাত্র অভিযোগ করেন, রাজনৈতিক কারণে কর্তৃপক্ষ তাঁর চিকিৎসায় প্রয়োজনীয় ব্যবস্থা নিতে দেরি করেছে। তাওইয়ান জেনারেল হাসপাতালের চিকিৎসকেরা জানান, চেনের স্বাস্থ্য পরীক্ষা করে দেখা গেছে, হূৎপিণ্ডে রক্ত সরবরাহের প্রধান ধমনি সংকীর্ণ হয়ে গেছে। আজ বৃহস্পতিবার চেনের হূৎপিণ্ডে অস্ত্রোপচার করার কথা রয়েছে।চেনের মুখপাত্র চিয়াং চি-মিং অভিযোগ করেন, চেন হূৎপিণ্ড ও যকৃতের জটিলতায় অসুস্থ হয়ে পড়লে এক মাস আগে তাঁকে হাসপাতালে নেওয়ার আবেদন করা হয়। কিন্তু কারা কর্তৃপক্ষ সেই আবেদনে সাড়া দেয়নি। দুটি ঘুষের মামলায় সাড়ে ১৭ বছর কারাভোগ করছেন চেন শুই বিয়ান। ২০০০ থেকে ২০০৮ সাল পর্যন্ত ক্ষমতায় ছিলেন শুই বিয়ান। এএফপি।